ছাত্রকে বিয়ে করলেন শিক্ষিকা


প্রকাশিত: ১১:৩৪ ৪ সেপ্টেম্বর ২০২৪
ভালোবাসা কোনো বাঁধা মানে না। যে কোন বয়সের যে কেউ প্রেমে পড়তে পারেন। বয়সের পার্থক্য প্রেমের ক্ষেত্রে কেবল একটা সংখ্যা মাত্র। চলচ্চিত্রেও প্রেমিক-প্রেমিকা যুগলের অসম বয়স থাকা সত্ত্বেও সমালোচকদের- সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেকেই।
এরকম রেকর্ড অনেক আছে। শিক্ষিকা বিয়ে করেছে ছাত্রকে। এমন ঘটনার কথা শোনা গেছে ইতোপূর্বেও এবার শিক্ষিকা ও ছাত্রের অসম বয়সের প্রেম ও বিবাহের এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইল এর ঘাটাইল উপজেলায়।
টাঙ্গাইল পলিটেকনিক এর সাবেক শিক্ষিকা মাতলুবা ইয়াসমিন মিতু কাজী অফিসে গিয়ে একই প্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহিম রানাকে বিবাহ করেন। এ তথ্য শোনার পর ছাত্রদের মনে চাঞ্চল্যকর এবং গুঞ্জনের সৃষ্টি হয়। পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছে। সেই সাথে বিয়ের প্রমাণপত্র ও তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাদের বিয়ের ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় হইচই পড়ে গেছে।
শিক্ষার্থীরা আরো জানায়, সাবেক খন্ডকালীন শিক্ষিকা মাতলুবা ইয়াসমিন মিতু টাঙ্গাইল পলিটেকনিক কলেজের খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ী ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া গ্রামে।
অন্যদিকে আব্দুর রহিম রানার বাড়ি ময়মনসিংহ জেলার, ভালুকা থানার, কাচিনা ইউনিয়ন। সে টাঙ্গাইল পলিটেকনিক এর টেলিকমিনিকেশন বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার বিবাহের প্রমাণপত্রে সূত্র অনুসারে জানা যায়, তিনি পিতা : শমসের আলী , মাতা : আসিয়া খাতুন এর ছেলে।
খুব সম্প্রতি তাদের বিয়ের খবর জানাজানি হলে এলাকায় হইচই পড়ে যায়। বর্তমানে সে আব্দুর রহিম রানার বাড়িতে বসবাস করছেন এই দম্পতি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘনিষ্ঠজন জানান, টাঙ্গাইল পলিটেকনিক এর টেলিকমিনিকেশন টেকনোলোজির বিভাগের সাবেক খন্ডকালীন শিক্ষিকা প্রথম বর্ষের ছাত্র আব্দুর রহিম রানার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে এর পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এই বিয়ের পর রানার পরিবার মেনে নেয় । সামাজিক ভাবে বিভিন্ন মহলে নানা কুৎসিত মন্তব্যের তোয়াক্কা না করে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। আজীবন রানাকে নিয়ে সুখে থাকতে চান তিনি।
আব্দুর রহিম রানা জানান, মন্তব্য কখনও কখনও গন্তব্য ঠেকাতে পারেনা। কে কি বললো সেগুলো মাথায় না নিয়ে নিজেদের মত সংসার গুছিয়ে নিয়ে জীবন শুরু করেছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- ইতালীয় প্রযুক্তিনির্ভর প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘মিলানো সিরামিকস’ যাত্রা শুরু
- সংবিধান, গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের অবস্থানের সমালোচনায় শফিকুর রহমান
- পেরুতে হলান্ডের নামে পাঁচ শতাধিক শিশুর নামকরণ
- গাজার ধ্বংস দেখে ‘ভালো লাগছে’ মন্তব্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটসের
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- পাঁচ জেলা ছাড়া সারা দেশে রুটিন অনুযায়ী এইচএসসি পরীক্ষা
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক
- জাতিসংঘ কর্মকর্তার সাথে ইসরায়েলি রাষ্ট্রদূতের উত্তপ্ত বাক্যবিনিময়
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়




