শ্রীপুরে ফার্মাসিউটিক্যালস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে জেনফার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকেরা মানব সম্পদ বিভাগের সহকারী মহা ব্যবস্থাপকের (এজিএম) পদত্যাগসহ ১৩ দফা দাবিতে ওই কারখানার শ্রমিকেরা কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। শনিবার (৩১ আগস্ট) উপজেলার নয়নপুর এলাকার ওই কারখানার শ্রমিকেরা সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এসব কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারী আন্দেলনকারী শ্রমিক শাকিল, মেহেদুল, এনায়েত এবং নূরুজ্জামান জানান, কারখানাটি সরকার ঘোষিত শ্রম আইন মেনে চলে না। মানব সম্পদ বিভাগের সহকারী মহা ব্যবস্থাপকের (এজিএম) আজিজুল্লাহ আবেদ দীর্ঘদিন যাবত শ্রমিকদের সাথে দুর্ব্যবহার, গালিগালাজ, খাবারের মান খারাপ এবং বেতন বৈষম্য করে আসছেন। তারা দীর্ঘদিন যাবত এসব দাবী কর্তৃপক্ষের কাছে জানালেও তাদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আসছে। প্রায় এক বছর যাবত আমরা আমাদের যৌক্তিক দাবী জানিয়ে আসলেও কারখানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো আমাদের সাথে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করছে।

তাদের ১৩ দফা দাবিগুলো হলো শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার ৫০০ টাকা করতে হবে, বেতনের সাথে পুরাতন শ্রমিকদের বেতন বৃদ্ধি করা, নতুন অস্থায়ী শ্রমিকদের ০৬ মাসের মধ্যে স্থায়ীকরণ, অণ্যান্য অস্থায়ী শ্রমিকদেরকে ১৫ দিনের মধ্যে স্থায়ী করণ, যৌক্তিক দাবী আদায়কারীদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে চাকরি থেকে ছাঁটাই বা বহির করা যাবে না এবং ও কোন প্রকার হয়রানি করা যাবে না, সাপ্তাহিক ছুটি দুই দিন পূর্ণবহাল করতে হবে, নাইট এলাউন্স ৩০০ টাকা করতে হবে, সকল শ্রমিকদের হাজিরা বোনাস ১০০০ টাকা নিশ্চিত করতে হবে, জমাকৃত ছুটির টাকা ১০০% বেতন অনুযায়ী পরিশোধ করতে হবে, সর্বনিম্ন ২০% হারে বাৎসরিক বেতন বৃদ্ধি করতে হবে, স্থায়ী নারী শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখে অস্থায়ী নারী শ্রমিকদের মাতৃকালীন ৬ মাস ছুটি ও বেতন ভাতা প্রদান করতে হবে, শ্রমিকদের সরাসরি গোপন ব্যালটে ভোটের মাধ্যমে শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে, প্রত্যেক স্থায়ী শ্রমিকদের ২০ বছর পূর্ণ হলে কারখানার পক্ষ থেকে কর্তৃপক্ষের খরচে হজ্বে পাঠাতে হবে, কর্মরত অবস্থায় কোন শ্রমিক আহত হলে পূর্ণ সুস্থ হওয়ার পর্যন্ত চিকিৎসার সকল খরচ বহন করতে হবে, সকল অস্থায়ী শ্রমিকদের মেডিকেল ছুটি নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শ্রমিকেরা আরো জানায় তারা সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত (০৫ ঘন্টা) এসব দাবীতে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিল। পরে কারখানা কোয়ালিটি বিভাগের মহা ব্যবস্থাপক (জিএম) দুলাল আমাদের দাবী কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দুপুর ১২ টায় ভিতরে নিয়ে যায়। পরে দুই ঘন্টা বসিয়ে রেখে দাবী মেনে নেয়ার বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলেনি। পরে আমরা দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় অবস্থান নিয়ে আমরা ১৩ দফা দাবীতে বিক্ষোভ করতে থাকি। পরে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের সাথে আলোচনার কথা বললে অমার মহাসড়ক থেকে অবরোধ তুলে নেই।
কোয়ালিটি বিভাগের মহা ব্যবস্থাপক (জিএম) দুলাল জানান, শ্রমিকদের সাথে আলোচনা করেছি। মালিকপক্ষের প্রতিনিধি আসলে আলোচচনা করে তাদের দাবীর বিষয়টি সিন্ধান্ত নেয়া হবে। শ্রমিকদের দাবিগুলো মেনে নেয়ার জন্য মুঠোফোনে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি।
গাজীপুর শিল্প পুলিশের ইনচার্জ আব্দুল লতিফ জানান, শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কারখানা কর্তৃপক্ষকে তাদের দাবীর বিষয়ে দ্রুত সমাধান করার জন্য অনুরোধ করছি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




