উন্নত মানের খাবার পেল ইবির সিআরসি'র স্কুলের শিশুরা


প্রকাশিত: ০৭:০১ ১৫ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) এর উদ্যোগে সংগঠনের স্কুলের শিশুদের নিয়ে এক বেলার আহারের আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ১৫ নভেম্বর) বাদ জুমা স্কুলের শিশুদের মাঝে এ উন্নত মানের খাবার পরিবেশনা করেন সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার, সহ-সভাপতি মোরছালিন এবং সাবেক স্কুল শিক্ষক মোহসিনা ঐশী।
এ বিষয়ে সিআরসি স্কুলের পরিচালক সাইফুল ইসলাম বলেন, “আমরা এই শিশুদের শুধু শিক্ষাদানের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি না, বরং তাদের মানসিক বিকাশ ও মৌলিক চাহিদা পূরণের দিকেও আমাদের সাধ্যমতো নজর দিচ্ছি। আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ক্ষুদ্র উদাহরণ, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সাহস পায়।”
সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, “এ ধরনের আয়োজনে অংশগ্রহণ সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ সমাজে পরিবর্তন আনার একটি প্রয়াস। আমাদের এই ভালোবাসা ও সহানুভূতি তাদের জীবনের বড় প্রেরণা হতে পারে।”
এই বিশেষ আহার আয়োজনের মাধ্যমে সংগঠনের সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেছেন। এছাড়া তারা শিশুদের জীবনের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তাদের কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসি যাত্রা শুীি করে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত পাঠদানের উদ্দেশ্যে ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় কাম ফর রোড চাইল্ড (সিআরসি) স্কুলের ২০২৪-২৫ অর্থবছরের ক্লাস উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সামাজিক দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে এ সংগঠনটি।
বিজ্ঞাপন
- গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র গ্রেপ্তার
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা
- প্রতারণা ও জালিয়াতির মামলায় আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ
- বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে বিপর্যয়, প্রাণহানি বেড়ে ৫১
- জুলাই আন্দোলনের সমন্বয়ক থেকে সর্ব কনিষ্ট সংসদ সদস্য: হান্নান মাসউদ
- মে মাসে ঘুরে দাঁড়াল যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি
- এমপিকে তুলতে মাঝ নদী থেকে ফেরানো হলো ফেরি, যাত্রীদের ক্ষোভ
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- মূল্যবান বস্তু ভেবে বাড়িতে নিলেন, পরে জানা গেল মর্টার শেল!
- পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কাটার বিষয়টি সত্য নয়: সেতুমন্ত্রী
- মাদক সেবনের ভিডিও ভাইরাল, দলীয় পদ হারালেন বিএনপির দুই নেতা!
- এক সময় ঘুমাতেন রাস্তায়, আজ বিশ্বকাপের নায়ক