চারুকলাসহ পাঁচ বিভাগের কক্ষ বন্টনে চূড়ান্ত সিদ্ধান্ত ইবি প্রশাসনের


প্রকাশিত: ০৪:৩২ ৬ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরাদ্দকৃত কক্ষ নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৫ টি বিভাগের শ্রেনীকক্ষ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সাড়ে এগারোটায় অনুষদীয় ডিনের উপস্থিতিতে বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময়ের পর কক্ষ বন্টনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এ বিষয় নিয়ে উপাচার্যের সঙ্গে ডিন এবং সভাপতিদের মতবিনিময় হয়। এছাড়া আগামী শনিবার থেকে প্রতিটি বিভাগ নিজ নিজ বরাদ্দকৃত শ্রেণীকক্ষে ক্লাস-পরীক্ষা শুরু করবে পারবে বলে মতবিনিময় সভার একটি সূত্র নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় আরবী ভাষা ও সাহিত্য এবং ফোকলোর স্টাডিজ বিভাগ, চতুর্থ তলায় চারুকলা ও ইসলামের ইতিহাস এবং পঞ্চম তলায় ডেভেলপমেন্ট স্টাডিজ ও ডিন অফিসের জন্য কক্ষ বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, 'আমরা উদ্ভুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগের সভাপতিদের নিয়ে বসেছি। সেখানে বিষয়টির একটি সুষ্ঠু সমাধানের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এতে কোনো কোনো বিভাগের একটু ছাড় দিতে হয়েছে। আপাতত এই সিদ্ধান্ত সকল বিভাগ মেনে নিয়েছে।'
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘আমরা সকলে মিলে একটি শান্তিপূর্ণ ঐক্যমতে পৌঁছেছি। আগামী এক-দুইদিনের মধ্যে বিভাগগুলো নিজ নিজ কক্ষে স্থানান্তর হওয়া শুরু করবে।’
উল্লেখ্য, প্রশাসন কর্তৃক কক্ষ বরাদ্দকৃত দেওয়া সত্ত্বেও ব্যবহারের সুযোগ না পেয়ে গত রবিবার ও সোমবার অবস্থান কর্মসূচি পালন করেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। পরে বিকেল ৩টা থেকে অনশন করে রাত ৪টায় অনশন কর্মসূচি করে তারা।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী