বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে পবিত্র ও প্রোডাক্টিভ জায়গা শ্রেণিকক্ষ; ইবি ভিসি


প্রকাশিত: ০৬:৫০ ৫ নভেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ও প্রোডাক্টিভ জায়গা হলো তোমার শ্রেণিকক্ষ। অন্য কোনো বিচরণক্ষেত্র তোমার আনন্দময় হতে পারে, কিন্তু এতো পবিত্র, এতো প্রোডাক্টিভ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার শ্রেণিকক্ষ। শ্রেণিকক্ষে কখনোই অনুপস্থিত থাকবে না।'
মঙ্গলবার ( ৫ নভেম্বর) বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ব্যবস্থাপনা বিভাগের ২০২৩-২৪ বর্ষের নবীনবরণ এবং স্নাতকত্তোর- ২০২২ ব্যাচের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ ও একই বিভাগের এলামনাই এসোসিয়েশন ফাউন্ডিং সেক্রেটারি আবু সায়েম খান।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছর তোমরা সময়ের সবচেয়ে ভালো ব্যবহার কর। তোমার সময়কে তোমরা নষ্ট করো না। সময় গেলে সাধন হবে না। এখানে যদি ভালোভাবে না পড়, ভবিষ্যৎ জীবনকে কিন্তু সুন্দর করতে পারবে না। শিক্ষকদের সাথে থাকবে তোমাদের সবচেয়ে ভালো সম্পর্ক।তোমাদের সবচেয়ে বেশি যোগাযোগ হবে শিক্ষকদের সঙ্গে।'
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আজ যারা বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিচ্ছো এই বিশ্ববিদ্যালয় তোমাদের হৃদয়ে গ্রোথিত থাকবে। এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান দিয়ে তোমরা জাতির কল্যাণের জন্য কাজ করবে। সৎ থাকবে, কঠোর পরিশ্রম করবে। সততা, সত্যবাদিতা সবসময় যেন তোমাদের মধ্যে থাকে। সৎ না থাকলে তোমরা এদেশের কল্যাণ করতে পারবে না।'
বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন ও জাকিয়া পারভিন অন্তুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান। এসময় নবীন শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী, বিদায়ী এমবিএ ব্যাচের শিক্ষার্থী গোলাম রব্বানী, আবু সোহান ও স্বর্ণা সাহা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ফুল দিয়ে অতিথি ও নবীনদের বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান