বিভাগের সভাপতি কোনো পদ না, এটি একটি দায়িত্ব: ইবি ভিসি


প্রকাশিত: ০৬:৪৭ ২৭ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, "বিভাগের সভাপতি কোনো পদ না এটি একটি দায়িত্ব।
একজন চেয়ারম্যান পরিবর্তনকারী। তিনি বিভাগের প্রতিনিধিত্ব করবেন। সকলকে সহযোগিতা করবেন। বিভাগের বর্তমান অবস্থা থেকে আরো ভালো অবস্থানে নিতে কাজ করবেন। যুগজিজ্ঞাসার আলোকে একাডেমিক, সিলেবাসে, ছাত্রদের কাজকর্মে ও গবেষণার সম্মিলন ঘটাবেন।
কোনো শিক্ষক যেন ছুটি ছাড়া না থাকে সেই সংস্কৃতি চালু করার প্রতি নজর দিতে হবে।"
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে বারোটার দিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি কার্যালয়ে নতুন সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "আজকের এই বাংলাদেশ অনেক ত্যাগ তিতিক্ষা ও ধৈর্যের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়তাম। আশা হারিয়ে মনে হতো আর কোনো আশা নেই। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সেই আশার আলো জ্বালাতে পেরেছে। নতুন এই পরিবর্তনে যাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয় তাদের দায়বদ্ধতা বেশি।"
দায়িত্ব হস্তান্তর শেষে সভাপতি অধ্যাপক ড. গফুর গাজী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য বাস্তবায়নে আমার এ বিভাগ ঢেলে সাজাতে চাই। ইতিহাস থেকেই সবকিছুর সৃষ্টি। তেমনি নেতৃত্ব তৈরিতে ও বিশ্ববিদ্যালয়ের নানা সংকটে এই বিভাগের ভূমিকা অনস্বীকার্য। সকলের পরামর্শ ও সহযোগিতায় আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ বিভাগের জন্য কাজ করে যাবো। নানা সমস্যায় জর্জরিত এ বিভাগকে যেভাবে পেয়েছি এর চেয়ে সুন্দর ও ভালো অবস্থায় নেওয়ার জন্য আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।"
এসময় অনুষ্ঠানে সাবেক সভাপতি অধ্যাপক ড. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন। এসময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান আশ্রাফী সহ বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ।
বিজ্ঞাপন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী