ডিইএসসিএফ'র নেতৃত্বে কাইউম ও ছাফওয়ানুর


প্রকাশিত: ০১:৫৪ ২৭ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজী বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইউম ও সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছাফওয়ানুর রহমান মনোনীত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সংগঠনের সাবেক সভাপতি মাহফুজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য শুভ শর্মার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির সুপারিশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্য সদস্যরা হলেন-সহ-সভাপতি আখী আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার সাগর, সাংগঠনিক সম্পাদক মেঘদাদুল হক, প্রচার সম্পাদক মিলন ভুইয়া, কোষাধ্যক্ষ আতিকুর রহমান,যুগ্ম কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদিয়া মুবাশ্বিরা, কার্য নির্বাহী সদস্য ফয়জুল্লাহ আসিফ ও তরিকুল।
নবমনোনীত সভাপতি কাইউম বলেন, ডিপ ইকোলজি ২০২২ সাল থেকে আমাদের ক্যাম্পাসের হয়ে কার্যক্রম পরিচালনা করছে। আমাদের সংগঠনের মূল মন্ত্র অনুসরণ করে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। বিশেষ করে, সর্পদংশন ও এর প্রতিকার নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সকলে একযোগে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবো বলে আমরা আশাবাদী।"
উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১৮ সাল থেকে সাপ সংরক্ষণ, সর্পদংশন সচেতনতা, এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কাজ করে আসছে।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের