ইবি শিক্ষার্থীদের হামলার ঘটনায় তদন্ত কমিটি


প্রকাশিত: ০৭:৩১ ৯ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের হামলার ঘটনায় চার শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন প্রক্টরিয়াল বডি। বুধবার (০৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, গত ০৮ অক্টোবর চার জন শিক্ষার্থীর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলামকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী সদস্য-সচিব ও সদস্য হিসেবে রয়েছেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হামিদা খাতুন।
কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফকরুল ইসলাম বলেন, চিঠি হাতে পেয়েছি। কমিটির সদস্যদের নিয়ে তদন্ত কাজ শুরু করে দিয়েছি। আশাকরি দ্রুতই একটা ভালো ফলাফল হাতে পাবো।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিকেল চারটার বাসে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের আশিক ইকবাল সাদ ও অনিকা আশরাফী নামের দুই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে। তবে এ ঘটনায় নিজেই হামলার শিকার হয়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ বর্ষের মোরসালিন মুন। তবে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সহ-সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী গোলাম রব্বানীকে ঘটনার মূল হোতা বলে অভিযোগ করেছেন সাদ ও অনিকা। এদিকে এ ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন সহ-সমন্বয়ক গোলাম রব্বানী।
বিজ্ঞাপন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি