শহীদ আবরারের স্মরণে ইবি শাখা ছাত্রদলের স্মরণ সভা


প্রকাশিত: ০৫:১৬ ৭ অক্টোবর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকীতে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে শাখা ছাত্রদল। এসময় নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি জানান সংগঠননের নেতাকর্মীরা।
সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একই স্থানে সংক্ষিপ্ত স্মরণ সভা করেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, আজকের এইদিনে ছাত্রলীগের নির্মম নির্যাতনে শহীদ হয় আবরার ফাহাদ। আবরার ফাহাদ ছিলো ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রথম শহীদ। ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক শ্লোগান ছিল তার। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোথাও আধিপত্য ও সন্ত্রাস চাই না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। হলগুলোতে কেউ টর্চার চালাতে পারবে না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী